কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকেল সাড়ে ৪টার দিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটনসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এমদাদুল হক ভরসা। তিনি বলেন, “নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ আনন্দিত। আমি আশাবাদী, উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় তিনি দলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.