Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জানুয়ারি ৫, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানীর বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। তিনি বলেন, ‘সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপসহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয় স্থান করে নিয়ে ছিলেন।

তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

এর আগে এস এম জিলানী তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে একটি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘আমি এই মাটির সন্তান, আমি এ জনপদের দল বল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের। এ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কোনো কাজের জন্য তাদের আমার কাছে আসতে হবে না। আমি সেবা প্রার্থীদের ধারে গিয়ে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।’

উপস্থিত ভোটারদের উদ্দেশে জিলানী বলেন, ‘আমি আগামীতে টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষদের খাদেম হয়ে থাকতে চাই। এ এলাকার সকলকে সঙ্গে নিয়ে মাদক মুক্ত, মানবিক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়তে চাই।

আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিষে ভোট দিবেন, আমি সে আশা করছি।’

এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, টুঙ্গিপাড়া যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোটালীপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।