বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে তিল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের মাঝে তিলের বীজ রোপণের জন্য বিশেষ সিডার মেশিন প্রদান করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে শশী ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশুদ্ধ জামালপুরের আয়োজনে এ সিডার মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক। এছাড়া শশী ফাউন্ডেশনের প্রতিনিধি ইসমাইল হোসেন ও বিশুদ্ধ জামালপুরের প্রতিনিধি সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তিল চাষকে আরও সহজ ও লাভজনক করতে বাংলাদেশে এই প্রথম কৃষক পর্যায়ে তিলের বীজ রোপণের জন্য আধুনিক সিডার মেশিন সরবরাহ করা হয়েছে। এই মেশিন ব্যবহারের ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি তিল চাষের পর কৃষকদের ফসল বিক্রিতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। মাঠ থেকেই ন্যায্য ও সর্বোচ্চ বাজারমূল্যে তিল ক্রয় করা হবে।
তারা আরও জানান, দেশের কৃষি উন্নয়নে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে বিশুদ্ধ জামালপুরের কাছে আনুষ্ঠানিকভাবে একটি সিডার মেশিন হস্তান্তর করা হয় এবং উপস্থিত অতিথিদের মাধ্যমে তিলের বীজ বপনের কার্যক্রম প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.