খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা তৃতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হলে যাচাই-বাছাই শেষে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে হোসনেয়ারা চম্পাকে নির্বাচিত করে সংশ্লিষ্ট কমিটি।
উল্লেখ্য, শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ফহম উদ্দিন। তার কন্যা হোসনেয়ারা চম্পা ১৯৮৮ সালে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করার পর ২০২২ সালে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।
তার সততা, নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও আধুনিক শিক্ষা ব্যবস্থাপনার ফলে বিদ্যালয়টির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তিনি বিদ্যালয়টিকে উপজেলায় শিক্ষাক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
হোসনেয়ারা চম্পার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.