রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা রেঞ্জের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা ও তদারকি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম।
এসময় ডিআইজি মো. রেজাউল হক খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারদের উদ্দেশে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন। তিনি অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারদের পাশাপাশি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এডিশনাল ডিআইজি (প্রশাসন, ক্রাইম ও অপারেশন) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.