নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ–বাহুবল (হবিগঞ্জ–১) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. রেজা কিবরিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে। এই প্রচারণার অগ্রভাগে থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাবেদ মিয়া।
দলীয় সূত্রে জানা যায়, নাবেদ মিয়া ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি “ফ্যামিলি কার্ডের নমুনা” নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি বিএনপির রাজনৈতিক বার্তা, লক্ষ্য ও ভবিষ্যৎ রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে তরুণ ভোটার ও নতুন ভোটারদের মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে তার উপস্থাপনা ও বক্তব্য ব্যাপক সাড়া ফেলছে বলে জানান স্থানীয়রা।
এ প্রসঙ্গে নাবেদ মিয়া বলেন, “ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয়, এটি আমাদের আন্দোলন-সংগ্রামের দলিল। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার এবং ডা. রেজা কিবরিয়াকে বিজয়ী করতে আমরা প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, নাবেদ মিয়ার আন্তরিকতা, সংগঠকসুলভ দক্ষতা ও মাঠে সক্রিয় উপস্থিতি নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনেছে। তার নেতৃত্ব ও কর্মতৎপরতায় তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হচ্ছে।
এদিকে ডা. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকায় নবীগঞ্জ–বাহুবল আসনে নির্বাচনী উত্তাপ ও আমেজ দিন দিন বাড়ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.