স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নজরুল মুন্সি (৫০) নিহত হযেছে।
রোববার (১ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত নজরুল মুন্সি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,রোববার রাত সাড়ে ৮টার দিকে নজরুল মুন্সি মোটরসাইকেল যোগে কালনা-যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। যেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী (২ফেব্রুয়ারি)সকালে বলেন,দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। দুর্ঘটনায় আহত নজরুল মুন্সী কে খুলনা নেওয়ার পথে মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

