স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর গ্রামে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এসময় কামাল হোসেন মোল্যা (৫০) নামে একজন কে আটক করেছে।
রোববার (১ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাত থেকে সোমবার (২ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালানো হয়। আটককৃত কামাল হোসেন মোল্যা কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে।
পুলিশ সূত্র জানা গেছে,গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার জয়পুর গ্রামে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তার বাড়িতে অভিযান চালিয়ে কামাল হোসেন মোল্যা কে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান,একটি রামদা,তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করেছে। সকাল সাড়ে দশটার দিকে উদ্ধার করা অস্ত্রসহ কামাল হোসেন মোল্যা কে কালিয়া থানা পুলিশের কাছে হন্তান্তর করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ একজন কে আটকের পর থানায় হন্তান্তর করেছে। আটককৃত কামাল হোসেন মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।

