Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিএনপির নির্বাচনী কার্যালয় ও পাশের দুইটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতের দিকে দুর্বৃত্তরা বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেল দোকান ও একটি কৃষি উপকরণের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, একটি মহল নির্বাচনকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি সাইকেল দোকান পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।