Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন ও সেবার অঙ্গীকারে মাঠে ডা. গোলাম কবীর মিয়া

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ আসন (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) এলাকায় জোরালো গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর মিয়া। দিন-রাত নিরলসভাবে তিনি ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন উন্নয়ন ও সেবার অঙ্গীকারের বার্তা।

প্রচারণার অংশ হিসেবে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে একটি উঠান বৈঠকে অংশ নেন তিনি। স্থানীয় ব্যবসায়ী দাউদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. গোলাম কবীর মিয়া।

বক্তব্যে তিনি বলেন, “একাত্তরে অস্ত্র হাতে দেশ স্বাধীন করার যুদ্ধে অংশ নিয়েছি। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসকের সাদা অ্যাপ্রন পরে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম করেছি। জীবনের এই শেষ প্রান্তে এসে আপনাদের সেবক হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।”

তিনি আরও বলেন, ফরিদপুর–১ আসনের অবহেলিত মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন, আধুনিক সমাজ গঠন করাই তার জীবনের শেষ লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানে বিশেষ ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ভোটারদের উদ্দেশে ডা. গোলাম কবীর মিয়া বলেন, “মোটরসাইকেল প্রতীক আজ উন্নয়নের প্রতীক, তারুণ্যের প্রতীক। আমি আপনাদেরই সন্তান। আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হলে ফরিদপুর–১ আসনকে একটি মানবিক ও সেবামুখী মডেল আসনে রূপান্তরিত করব।”

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত ভোটাররা মনোযোগ সহকারে তার বক্তব্য শোনেন এবং তার উন্নয়ন ভাবনা ও সেবামূলক পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।