Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত

মাদারীপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক দুর্ঘটনায় দুই মৌচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মৌচাষি আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, জামালপুর থেকে একটি ট্রাকে করে কয়েকজন মৌচাষি মাদারীপুরের কালকিনি উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন। ট্রাকটি ঢাকা–বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই রানা আহমেদ ও মো. লিখন নিহত হন। এতে আরও একজন মৌচাষি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।