মো.সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একদিনের নির্বাচনী সফরে আসছেন।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাজমুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ জনসভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, জনসভায় ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতে ইসলামীর অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।
কিশোরগঞ্জ–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, “এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এটি কটিয়াদীসহ আশপাশের এলাকার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।”
জনসভাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান আয়োজকরা।
এ ছাড়া দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দও এ জনসভায় উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.