Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনের ‘প্রতীকী দাফন’: ফরিদপুরে জাতীয় পার্টি প্রার্থীর অভিনব প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুফতি রায়হান জামিল। কমিশনের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকায় প্রতীকীভাবে ‘নির্বাচন কমিশনের দাফন’ সম্পন্ন করা হয়।

প্রতিবাদ কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, নির্বাচনী এলাকায় আইন ও আচরণবিধির তোয়াক্কা না করেই একাধিক প্রভাবশালী প্রার্থী প্রকাশ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন। অভিযোগের মধ্যে রয়েছে—নিয়ম অনুযায়ী একটি ইউনিয়নে একটি ব্যানার ও প্রতিটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প থাকার কথা থাকলেও পুরো এলাকায় অসংখ্য ব্যানার ও অবৈধ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে ভূরিভোজের আয়োজন, চায়ের দোকানে ‘ফ্রি’ চা বিতরণ এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় গাড়িবহর নিয়ে নিয়মিত শোডাউন দেওয়ার অভিযোগও তোলা হয়।

এসময় আন্দোলনকারীরা বলেন, নির্বাচনী মাঠে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচন কমিশন সবকিছু প্রত্যক্ষ করেও ‘মৃত মানুষের মতো’ নীরব ভূমিকা পালন করছে। এই ক্ষোভ থেকেই প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে মৃত ঘোষণা করে দাফনের কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর–৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন,“সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। প্রশাসন যদি এখনই কঠোর অবস্থান না নেয়, তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার ভয়াবহভাবে ভূলুণ্ঠিত হবে।”

কর্মসূচিতে উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।