Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম ও লামায় কঠোর অবস্থানে ৫৭ বিজিবি, নিরাপদ ভোটে প্রস্তুত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

বিজিবি জানিয়েছে, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে তারা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে ভোটার উপস্থিতি বাড়াতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত-সংক্রান্ত অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সেই বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্ক ও তৎপর রয়েছে।

কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি। এছাড়া K-9 ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।

বিজিবি আশা করছে সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।