Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর চীনা স্ত্রীর নির্বাচনী প্রচারণা ভোটারদের নজর কেড়েছে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া সদর-৩ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ভাঙা কিন্তু মিষ্টি বাংলায় ভোট চাইছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। ভিনদেশি বধুর এই ব্যতিক্রমী প্রচারণা শহর ও গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সবার নজর কেড়েছে।

সালোয়ার কামিজ পরা, মাথায় হিজাব জড়ানো ওয়াং লিনাকে প্রথম দেখায় একজন বাঙালি গৃহবধূ মনে হলেও, তাঁর সরাসরি প্রচারণা ভোটারদের আকৃষ্ট করছে। মাইক্রোফোন হাতে বা নারী ভোটারদের কাছে গিয়ে তিনি ভোট চাইছেন। ভাঙা ভাঙা বাংলায় “ধানের শীষে ভোট দেন” এই আহ্বান শুনে অনেক ভোটার বিস্মিত হলেও, তাঁর সাবলীল ভঙ্গি ভোটারদের মাঝে কৌতূহল ও আনন্দ সৃষ্টি করছে।

স্থানীয় নারীদের সঙ্গে সহজেই মিশে যাচ্ছেন ওয়াং লিনা। প্রচারণার সময় তিনি বলেন, “আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার, ভালো মানুষ। ইনশাল্লাহ ভালো দিন আসছে। সবাই আমার হাজব্যান্ড জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন।” তাঁর কথা শেষ হতেই উপস্থিত নারী ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাস সৃষ্টি হয়। কেউ সেলফি তুলছেন, কেউ হাত মিলিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তাঁকে ‘বিদেশি ভাবি’ বলেও সম্বোধন করছেন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-৩ সদর আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। দুই প্রার্থীর প্রচারণায় ভোটের মাঠ যখন বেশ সরগরম, তখন ওয়াং লিনার সরাসরি অংশগ্রহণ বিএনপি শিবিরে নতুন উদ্দীপনা হিসেবে কাজ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভাষার সীমাবদ্ধতা সত্ত্বেও ওয়াং লিনার বাচনভঙ্গি ও আচরণ ভোটারদের মন কাড়ছে। স্থানীয়দের মতে, ভাষার ব্যবধান মানুষের সঙ্গে মানুষের সংযোগে বাধা হয়ে দাঁড়ায় না—কুষ্টিয়ার ভোটের মাঠে তারই একটি বাস্তব উদাহরণ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।