নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২য় ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ) নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজ আপনারা এ বিভাগ থেকে অনেকে গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছেন, আবার একই সঙ্গে আমরা নতুনদেরও বরণ করে নিচ্ছি। নবীনদের উদ্দেশ্যে বলবো, বদ্ধ পরিবেশ থেকে আপনারা এখন মুক্ত একটি পরিবেশে পদার্পণ করছেন। এখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সুকুমার বৃত্তিগুলোকে জাগ্রত করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনি নোবিপ্রবির এম্বাসেডর হিসেবে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করবেন। কর্মজীবনে আপনারা মেধা ও যোগ্যতার মাধ্যমে জীবনকে সার্থক করবেন—এ প্রত্যাশা করি।”
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমান। পরে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.