Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বারি’র নতুন মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মুহাম্মদ আতাউর রহমান। কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ অনুযায়ী তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) পদে দায়িত্ব পালন করছিলেন।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৫ সালে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে “Physiological Basis of Heat Tolerance in Wheat” বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নেপাল, ভারত, ভূটান, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মালেশিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে তার বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৬৭ সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।