পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যানার ফেসটুন ছিড়ে ফেলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার উদ্যোগে নজিপুর বাসস্ট্যান্ড মজিদের উত্তর পাশ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, প্রবীণ জামায়াত নেতা ও সাবেক উপজেলা আমির ডা. আবু ওবায়দা, নজিপুর পৌর আমির মোফাস্সেল হক, হারুন অর রশিদ, শামিম চৌধুরী, মারুফ হোসেনসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিক্ষোভ মিছিল দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখার জন্য এবং ভোটারদের উপর কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনার প্রতিবাদে সংগঠিত করা হয়েছে।

