মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল
নড়াইল ১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নির্বাচনী জনসংযোগ করেছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চান্দের বাজারে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসংযোগে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব চঞ্চল শেখ, যুগ্ম আহ্বায়ক ও জয়নগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীন চৌধুরী এবং মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য রানা মোন্ডল, লিটন শেখ, এম এম রানা হামিদসহ এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসংযোগের অংশ হিসেবে নেতারা বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করে ভোটারদের বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে চান্দের চর বাজার বিএনপি অফিসে সকল নেতাকর্মী একত্রিত হন।
এ সময় সদস্য সচিব চঞ্চল শেখ বলেন, "বিশ্বাস জাহাঙ্গীর আলম আমাদের এলাকার ছেলে। তাকে জয়যুক্ত করলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তাই দলমত নির্বিশেষে সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাচ্ছি, ইনশাল্লাহ।"
এদিনের গণসংযোগে স্থানীয়রা ব্যাপক উপস্থিতি থেকে প্রার্থীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.