মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে দিনাজপুরের বিরামপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে দেখা গেছে ব্যতিক্রমী প্রতিবাদ।
কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন কর্মচারী প্রতীকীভাবে উপজেলা পরিষদের সামনের সড়কের একাংশে শুয়ে পড়ে তাদের দাবি তুলে ধরেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে আন্দোলনের প্রতীকী অংশ হিসেবে কয়েকজন কর্মচারী উপজেলা পরিষদের সামনের সড়কের একাংশে শুয়ে পড়ে তাদের দাবি উপস্থাপন করেন।
তবে পুরো কর্মসূচি চলাকালে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিরামপুর উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ অনেকে বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.