আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় ১ জন আসামী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে পুলিশ এক অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। আটককৃত উক্ত আসামীর নাম আফজাল গাজী (৩৬)।
সে উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের আদর আলীর ছেলে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) আদনান বীন আজাদ ও এসআই (নিঃ) লেলিন বিশ্বাস সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার মোহাম্মাদালীপুর গ্রাম এলাকা থেকে ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় উক্ত আসামীকে আটক করেন।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত এলাকার এক মহিলা বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামী করে দেবহাটা থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
যার মামলা নং- ০২, তাং- ০৩-০২-২৬ ইং। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

