নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেয়ার তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত করা হয়েছে । কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমার তারিখ ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণ সংক্রান্ত কাজ করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ইতোপূর্বে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.