দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে দৌলতপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি চলাকালে বক্তারা দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসের জাহাঙ্গীর আলম ও উসমান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। কর্মসূচীর শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.