তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় অষ্টম প্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তালা উপজেলার জেয়ালা পূর্বপাড়া নমশুদ্র ও রাজবংশীয় সর্বজনীন পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের সমাপনী দিনে স্থানীয় সাংবাদিক আরিফ বিল্লাহ তাঁর ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের ১০ জন বৃদ্ধা নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল সরকার। নিখিল সরকার ও প্রকাশ মণ্ডলের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দাওয়াতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, ওয়ার্ড সভাপতি হযরত আলী পার, চিকিৎসক ডা. আঃ সবুর, সিরাজুল ইসলাম, সেলিম খান, শফিকুল ইসলাম, রাজ্জাক পার, রহিম শেখ, সাংবাদিক পার্থ মণ্ডল, জিএম ফারুখ, সাইদুর রহমান, ইস্তাব মোড়ল, মহিলা সদস্য রেহেনা বেগম, সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সাংবাদিক আরিফ বিল্লাহ বলেন, সমাজের পীড়িত, অচল ও অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আহ্বান জানান, যারা নিজেদের অক্লান্ত পরিশ্রমে সন্তানদের বড় করে তুলেছেন ও সমাজে প্রতিষ্ঠিত করেছেন—সেই পিতা-মাতা ও গুরুজনদের যেন জীবনের শেষ বয়সে অবহেলা না করে সবাই স্নেহ ও যত্নের সঙ্গে দেখভাল করে।

