Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট জেলা কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন

জয়পুরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের ৪৫ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জয়পুরহাট জেলা কারাগারে মোট ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এর মধ্যে ৪৫ জন বন্দি সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি)বিকেলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ডাক বিভাগের মাধ্যমে মোট ৪৮টি পোস্টাল ব্যালট কারাগারে পৌঁছায়। এর মধ্যে ৪৫ জন বন্দি ভোট দিয়েছেন। অবশিষ্ট ৩ জন ভোটারের মধ্যে ২ জন জামিনে মুক্তি পাওয়ায় এবং ১ জন অন্য কারাগারে বদলি হওয়ায় তাদের ব্যালট পেপার বিধি অনুযায়ী ফেরত পাঠানো হবে। এছাড়া আরও ৪টি পোস্টাল ব্যালট এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ ভোটার ও প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় দেশি ও প্রবাসী মিলিয়ে মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।