Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ধানের শীষের প্রচারণায় নাদিম হত্যার প্রধান আসামী

জামালপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের বকশীগঞ্জে ধানের শীষের ভোট চাচ্ছেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আলোচিত প্রধান আসামী, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের নির্বাচনী মাঠে উপস্থিত হয়ে বলেন, “এই সাধুরপাড়া মানে এই বকশীগঞ্জ থানার সাতটি ইউনিয়ন। তার মধ্যে আমার বকশীগঞ্জে যেহেতু বড় একটি কাজ করেছে, এবারও যেন তার চেয়ে বেশি কিছু করে নিতে পারি। ১২ তারিখে সকলে সকাল সকাল ধানের শীষে ভোট দেবেন।”

প্রকাশ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহলসহ জেলাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও রয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকায় হামলার শিকার হন। আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম ১৭ জুন বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়, মোট ২২ জনকে অভিযুক্ত করা হয়।

মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয় এবং জামালপুর জেলা কারাগারে রাখা হয়। ২০২৪ সালের ১০ জুলাই উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।