শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জামায়াত ইসলামী বাংলাদেশ নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী, জেলা জামায়াতের আমীর ও রাজবাড়ী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম তার পোষ্টার ছেড়া এবং কর্মীদের হুমকি দামকি দেয়ার অভিযোগ করেছেন।
৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে গোয়ালন্দ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গনসংযোগ শেষে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন।
এ সময় এ্যাডঃ নুরুল ইসলাম বলেন, তিনি গোয়ালন্দের সন্তান। এখানে তার আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।
তবে পাচুরিয়া,বরাটসহ বিভিন্ন স্হানে আমার পোষ্টার ছিড়ে ফেলা এবং কর্মীদের হুমকি- ধামকি দেয়ার ঘটনা ঘটছে। বিষয়টি মৌখিকভাবে নির্বাচন কমিশনে জানিয়েছি। দ্রুতই লিখিত অভিযোগ দেব। এ জন্য আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের জন্য কাজ করবেন। এছাড়া গোয়ালন্দ ও রাজবাড়ী এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপ, পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয়, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন।একই সাথে ঘুষ,দূর্ণীতি, চাঁদাবাজি, মাদক ও শোষনমুক্ত সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
এ সময় তিনি জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের নিন্দা জানিয়ে এতে কান না দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।
গন সংযোগকালে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডঃ মোঃ মোশাররফ হোসেন, বাইতুল মাল সম্পাদক আইয়ুব আলী, গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মওলানা মোহাম্মদ জালাল উদ্দীন প্রামানিক, সেক্রেটারী ইভান পারভেজ মাসুম, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, ছোটভাকরা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সেক্রেটারি আবু সাইদ সোহাগ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আবু হানিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.