দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গাশিয়া দরবার শরীফের মরহুম পীর ছাহেবানসহ পাঙ্গাশিয়া, ছারছীনা ও ফুরফুরা শরীফের সকল আউলিয়ায়ে কেরামদের স্মরণে ৩ দিনব্যাপী বিশাল বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে।
আজ বুধবার থেকে শুরু হওয়া এই মাহফিল আগামী শুক্রবার পর্যন্ত পাঙ্গাশিয়া নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ জোহর থেকে দেশবরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামগণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা পেশ করবেন।
মাহফিলে সভাপতিত্ব করছেন পাঙ্গাশিয়া দরবার শরীফের গদীনশীন পীর ছাহেব মাওলানা শাহ্ মুহাম্মদ ওয়ালীউল্লাহ্। আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীসহ আশেপাশের জেলা ও উপজেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আগত মেহমান ও মুসল্লিদের জন্য থাকা-খাওয়া ও অজু-এস্তেনজাসহ প্রয়োজনীয় সকল সুব্যবস্থা নিশ্চিত করেছে মাহফিল ইন্তেজামিয়া কমিটি।
পাঙ্গাশিয়া দরবার শরীফের পীর ছাহেব মাওলানা শাহ্ মুহাম্মদ ওয়ালীউল্লাহ্ মাহফিলটি সফল করতে এবং দলে দলে যোগদান করে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি হাসিল করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.