চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, দেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি, এবং দুর্নীতির কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তিনি জানিয়েছেন, জামায়াত ইসলামী নির্বাচিত হলে প্রথমেই দেশকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ধর্মহাটা গ্রামে আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে নাজমুল হক বলেন, “জামায়াত ইসলামী নিজেই একটি দুর্নীতিমুক্ত সংগঠন এবং ক্ষমতায় গেলে পুরো দেশকে দুর্নীতিমুক্ত করবে। ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দেশের শিক্ষিত তরুণদের বেকার ভাতা না দিয়ে সম্মানজনক কর্মসংস্থান দেওয়া হবে, যাতে তারা সমাজে মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে পারে। পাশাপাশি মহিলাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, চাকরি ও অন্যান্য কাজ করার সুযোগ সম্প্রসারণ করা হবে এবং গর্ভকালীন প্রাথমিক চিকিৎসা সরকারিভাবে প্রদানের ব্যবস্থা থাকবে।
সভায় সরদহ ইউনিয়ন জামায়াতের আমীর রায়হানুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি সুফেল রানা সহ ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। নাজমুল হক ভোটারদের উদ্দেশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েম করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.