Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বানেশ্বরে বাস তল্লাশিতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ঢাকা–রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টায় বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে মোঃ দুলাল মিয়া (৩৮) নামের এক যাত্রীর কাছ থেকে ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তিনি মোঃ আয়ুব আলীর ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।