রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, বই মানুষের জীবনে অমূল্য সম্পদ হিসেবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক কাকলী রানী হালদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শেখ জলিল পাঠাগারের সদস্য শেখ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল হক, সহকারী শিক্ষক শামসেদ পারভীন রুচি এবং অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ‘আমাদের গ্রাম’ প্রকল্পের পরিচালক রেজা সেলিম।
বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মৌলিক বই পড়ায় আগ্রহী করে তুলতে ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে গ্রন্থাগার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পাঠাগার কমিটির সদস্য, পাঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.