শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট–১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চিতলমারীর বড়বাড়িয়া বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।
মিছিলটি বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে বড়বাড়িয়া বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মনিরুজ্জামান গাজী, সেক্রেটারি মো. জাহিদুজ্জামান নান্না, উপজেলা এনসিপির সমন্বয়ক জুয়েল ফকির, বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক শেখ, সেক্রেটারি মো. রুহুল আমিন শেখ, নিয়ামত আলী শেখ, ইউনিয়ন সংগঠনিক সম্পাদক মো. সাহিদ শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

