রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদের আর গ্রামের বাড়ি ফেরা হলো না। ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
জানা গেছে, রাজশাহী থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেছিলেন মুরাদ। আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি থামলে তিনি প্ল্যাটফর্মের বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ইঞ্জিন পরিবর্তনের সময় চলন্ত ইঞ্জিনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায়।
এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.