কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ভুরঘাটা মজিদ বাড়ি এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে কালকিনি মাছ বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ রিফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় সমর্থিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.