সামসুল হক জুয়েল, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
দেশ পরিচালনা করতে হলে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। আর এই অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। অভিজ্ঞতা ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজোলার ঐতিহাসিক চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, বিগত সময়ে বিএনপি বার বার দেশ পরিচালনা করেছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। যা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। সারাদেশে আমি নির্বাচনী কাজে ঘুরে সমাবেশগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আজকের এই নির্বাচনী জনসভায় মানুষের উপস্থিতি প্রমাণ আগামীর সরকার হবে বিএনপির সরকার।
সারাদেশে মানুষের যে গনজোয়ার উঠেছে তা কেবল বিএনপির বিজয়ের গনজোয়ার। তারেক রহমান আমাকে আজকের এই নির্বাচনী জনসভায় আসার জন্য বলেছেন। তারেক রহমানের পক্ষ থেকে আমি ফজলুল হক মিলনের হাতে ধানের শীষের প্রতীক উঠিয়ে দিচ্ছি। সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও কালীগঞ্জের ধানের শীষের প্রার্থী একেএম ফজলুল হক মিলন, শম্পা হক, সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
ন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল হাসান মিন্টু, সাবেক আইন বিষয়ক সম্পাদক মোস্তফা, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক হাসনাত করিম খান, গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আকরাম পলাশ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লাভলু, যুবদলের আহবায়ক আলী নুর হোসেন, সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমান, যুগ্ম সেক্রেটারি মুফতি কাউছার আলম, সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ দেওয়ান, সদস্য সচিব ইকবাল হোসেন সরকার, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুহু, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন, সদস্য সচিব মনু মিয়া সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, হাজার হাজার সাধারণ ভোটার।

