স্টাফ রিপোর্টার, নড়াইল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন,জামায়াতে ইসলামী বিজয় চাই না,১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই। আমরা শুধু রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না। আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ কে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না।
শুক্রবার (৬ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও নড়াইল জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারীদের অধিকার ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো ও বলেন,আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন এক ইনসাফ কায়েম করতে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের মা-বোনেরা সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে চলাচল করতে পারবেন।
নড়াইল-১আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন,দুর্নীতির জট আমরা কেটে দেব। দুর্নীতিবাজদের কোনো ঠাঁই নড়াইলে হবে না। মামলা বাণিজ্য কে আমরা ঘৃণা করি। যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষের জীবন ধ্বংস করে,তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বরং প্রমাণ পেলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
নড়াইল-২আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন,যে ইউনিয়ন যত বেশি বঞ্চিত ও নির্যাতিত হয়েছে, উন্নয়নের ধারা সেখান থেকে শুরু হবে। এখানে মামু-খালুর সুপারিশ চলবে না,কার বাড়ি নড়াইল সদর না লোহাগড়া সেটাও বিবেচ্য হবে না। আমি নির্বাচিত হলে শিশু ও বয়স্কদের পূর্ণাঙ্গ সরকারি চিকিৎসাসেবা প্রদান করা হবে। শিশুরা পাঁচ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ।
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু’র সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমীর মাওলানা আশেক ইলাহী,জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসাইন,খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা মহসিন হোসাইন,মাওলানা আব্দুল হান্নান সরদার, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.