বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের ৮ নম্বর ওয়ার্ড এবং কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, "অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই জনগণের প্রত্যাশা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে।" তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে ধানের শীষের পক্ষে ভোট প্রচারের আহ্বান জানান।
তিনি আরও বলেন, "দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে জনগণের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করি।"
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম খান, সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাকিম হোসেন ইমরানসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.