হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূজা রাণী দাস কক্সবাজারে শিক্ষা সফরের সময় প্রেমিক জিহাদের সঙ্গে নিঝুম দ্বীপে পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুমন।
পুলিশ জানায়, শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পূজা রাণী দাসকে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় প্রেমিক জিহাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। জিহাদ ওই এলাকার বাসিন্দা মিলনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি কক্সবাজারে শিক্ষা সফরের সময় পূজা রাণী দাস প্রেমিকের সঙ্গে নিঝুম দ্বীপে চলে আসেন। জিহাদ আগে চট্টগ্রামে কর্মরত ছিলেন, সেই সময় পূজার সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পূজা রাণী দাস মিরসরাই উপজেলার পূর্ব মায়নি এলাকার অপু দাসের কন্যা।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, নিঝুম দ্বীপের রাস্তার মাথা এলাকা থেকে শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তাকে নিরাপত্তার স্বার্থে থানায় হেফাজতে নেওয়া হচ্ছে। অভিভাবক উপস্থিত হলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.