Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে হিন্দু-মুসলিম ভাই-বোনদের এ সম্প্রীতির বন্ধন কোন দিন ভুলে যাবো না-অ্যাড.শহীদ ইকবাল হোসেন

মনিরামপুর (যশোর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর)প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী  উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতিকের সমর্থনে উপজেলার রোহিতা ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার রোহিতা ইউনিয়নে স্মরনপুর মোড়, স্মরনপুর কলোনীপাড়া, মুড়োগাছা, রোহিতা, রোহিতা শেখপাড়া, মদনপুর, বাসুদেবপুর, কালারহাট, ভান্ডারী মোড়সহ প্রায় ১০টি স্থানে কলস মার্কার সমর্থনে এ  গণসংযোগ ও পথসভা করেন।

থসভায় স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও সাধারন জনগণের উদ্দেশ্যে বলেন, মনিরামপুরের হিন্দু-মুসলিম ভাই-বোনদের এ যে সম্প্রীতির বন্ধন, আমি কোন দিন ভুলে যাবো না। আমি তাদের ভালোবাসার ঋন কোন দিন শোধ করতে পারবো না।আমি অবহেলিত মানুষের উন্নয়ন ও যানমালের কথা চিন্তা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যারা এ গুলো চাই না তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা কলস মার্কার বিজয় ঠেকাতে অপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা আমার বড় শক্তি, সকল ষড়যন্ত্র প্রতিহত করে কলস মার্কাকে বিজয় করবেন। কলস মার্কা বিজয় হলে সকল হিন্দু-মুসলিম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এক সাথে উন্নয়ন করবো। আগামী ১২ফেব্রুয়ারি কলস মার্কার ভোট দিয়ে আপনারা সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি।

এ সময় তার সাথে নেতা-কর্মী ও শত শত সাধারন নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা কলস মার্কার শ্লোগান দিয়ে স্ব স্ব এলাকায় মুখোরিত করে তোলে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন

বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আতিয়ার রহমান, অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, ঢাকাস্থ মনিরামপুর সমিতির নির্বাহী সদস্য নাজমুল হক টিটো, আসাদুজ্জামান আসাদসহ  ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।