ফেনী প্রতিনিধি
ক্ষমতায় গেলে ইসলামি শরীয়া আইন বাস্তবায়ন করবো মন্তব্য করে ফেনীর সোনাগাজীতে ইসলামি আন্দোলনের ফেনী-৩ সোনাগাজী -দাগনভূঞা আসনের প্রার্থী মো. সাইফ উদ্দিন শিপন বলেছেন, আমরা আমেরিকার কাছে মুছলেকা দিয়ে নির্বাচন করছিনা।
আমরা ইসলামি হুকুমত কায়েম করার জন্য চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে একক নির্বাচনে অংশ নিয়েছি। হাত পাখা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতিক। আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই সোচ্চার ভূমিকা পালন করি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামি আন্দোলন সরকার গঠন করলে দেশে কোন অশান্তি থাকবেনা। তিনি আরও বলেন, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি সোনাগাজীতে গ্যাস সংযোগ, মিরসরাই-সোনাগাজী সীমানা বিরোধ নিরসন, দাগভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, মুছাপুর রেগুলেটর নির্মাণ ও নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা নেওয়া হবে।
ন্যায় ও ইনাসাফ ভিত্তিক, কল্যাণকর রাষ্ট কায়েম করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি হাত পাখা মার্কায় ভোট দিয়ে ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামি হুকুমত কায়েম করুন।
শুক্রবার বিকালে সোনাগাজী পৌর চত্ত্বরে ইসলামি আন্দোলনের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
ইসলামি আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি মাও. নুরুল হক বিন জিয়াউল হকের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম মোহাম্মদ শাকিল এবং নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা গণসংযোগ সম্পাদক রাশেদ ইকবাল রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা কমিটির সদস্য প্রিন্সিপাল মাও. নুরুল করিম, ফেনী জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাও. গাজী এনামুল হক, ফেনী জেলা ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাও. আবদুর রাজ্জাক, জেলা প্রচার সম্পাদক মাও. আলা উদ্দিন সাবেরি, জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. সাইফুল্লাহ শামীম এবং জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মাও. নাদের চৌধুরী।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ, মাও. আবদুর রহমান জামি, মাও. ইসমাইল হোসেন, মুফতি আবদুর রহমান ফরহাদ, ক্বারি ইসমাইল হোসেন, এনামুল হক ও আবদুল হালীম প্রমূখ।
জাবেদ হোসাইন মামুন
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.