Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী শোকজ

জামালপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের অভিযোগে জামালপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে শোকজ করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি প্রার্থীকে শোকজ নোটিশ জারি করেছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ আব্দুস সাত্তার ও তার কর্মী-সমর্থকরা নির্বাচনি এলাকা-১৪২ (জামালপুর-৫, জামালপুর সদর) এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন আয়োজন করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পর্যবেক্ষণে, প্রার্থী ও তার সমর্থকদের এই কর্মকাণ্ড “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” এর বিধি-৯ (ক) এর স্পষ্ট লঙ্ঘন। ফলে, প্রার্থীকে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার মাধ্যমে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দ্রুত প্রেরণ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ দেন নির্বাচনি এলাকা-১৪২-এর দায়িত্বপ্রাপ্ত জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ইকবাল মাহমুদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।