কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা কারাগারে একটি শোকজনক ঘটনা ঘটেছে। ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৭) আজ ভোররাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কুষ্টিয়া জেল সুপার শরিফুল আলম জানান, বিদ্যুৎ আলী মাদক মামলায় দুই মাস আগে কারাগারে হাজতি হন। আজ ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের পর আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

