Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষ প্রতীকে মাঠে মাঠে প্রচারণায় আবু সাঈদ চাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ মাঠে মাঠে প্রচারণা চালাচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ করেন বিএনপির এই প্রার্থী।

বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের দাবি, আবু সাঈদ চাঁদ প্রতিদিন চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক প্রচারণা চালাচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।