Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ ফেব্রুয়ারি)বিকেলে মোল্লাহাট কে.আর. কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ওড়াকান্দীর প্রধান সুব্রত ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া ও ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।