কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মোড়ল এর দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে রবিবার নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কটিয়াদী সদর কলা মহল জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে কটিয়াদী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ১১ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক দোয়ারদার, খেলাফত মজলিস উপজেলা শাখার আমির মাও. সাঈদ আহমেদ, জামায়াতে ইসলামী জেলার ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন, এনসিপি সমন্বয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান। মঞ্চ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
প্রার্থীর বক্তব্যে বলা হয়, কটিয়াদী-পাকুন্দিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত করতে এবং মানবিক বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিতে হবে। শফিকুল ইসলাম মোড়ল বলেন, বিজয়ী হলে পাকুন্দিয়া সদর হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।
মিছিলের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মোজাম্মেল হক দোয়ারদার অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.