যশোর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ইতিহাস সৃষ্টি করেছেন। কারাগারে থাকা ১০০ জন বন্দি প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, প্রথমে বন্দিদের মধ্যে ভোট প্রদানের বিষয়টি জানানো হলে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকা বা অন্যান্য কারণে অনলাইনে নিবন্ধন করতে পারেননি অনেকে। কেউ কেউ জামিনে মুক্তির সম্ভাবনার কারণে আবেদন করতে ইচ্ছুক হননি। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২৯ জন বন্দি অনলাইনে ভোটের জন্য নিবন্ধিত হন। পরবর্তীতে শনিবার ১০০ জনের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
কারাগারের সূত্রে আরও জানা গেছে, বন্দিদের তাদের নির্বাচনী আসনে প্রার্থী ও প্রতীকের বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আগে থেকে জানানো হয়। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে প্রত্যেক নিবন্ধিত ভোটারের জন্য পৃথক খাম প্রেরণ করেন, যাতে ভোট প্রদানের নিয়মাবলি, স্বাক্ষরের স্থান ও ব্যালট পেপার অন্তর্ভুক্ত থাকে।
বন্দিরা ভোট প্রদান শেষে ব্যালট পেপার খামে সিলমোহর করে কারাগারের নির্ধারিত স্থানে জমা দেন। পরে ব্যালট পেপারের খাম ও স্বাক্ষর সংবলিত কপিটি আরেকটি খামে ভরে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা আবিদ হাসান বলেন, “নিবন্ধিত বন্দিদের মধ্যে ১০০ জন ভোট প্রদান করেছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.