ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ণ কেন্দ্রে বিএনপি মনোনীত ফেনী-৩ আসনের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ধানের শীষ প্রতীকের সমর্থনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ ফেব্রুয়ারি )বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর মেম্বারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শাহ আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুদা মিয়া, যুবদল নেতা হোসেন আহমদ জুয়েল, আবদুল আজিজ ও বাহার উল্যাহ, জেলা জিসাসের সাংগঠনিক সম্পাদক সমির খান, শ্রমিক দল নেতা সোহাগ খান, আশ্রয়ণ কেন্দ্রের সভাপতি মো. নুরনবী, হেঞ্জু, মহিম উদ্দিন ও জাকির হোসেন পিনসু প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.