Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে উপজেলা বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান মফিজের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার আসর নামাজের পর পৌরসভার ৫ নম্বর তাহেরপুর ওয়ার্ডের সাধারণ জনগণের উদ্যোগে মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরামপুর ক্যাডেট স্কিম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবির। ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মফিজুর রহমানের আশু সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিন কুমার বাবু, ব্যবসায়ী হাফিজুর রহমান, মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম এনামুল হক, শিক্ষক মুজিবুর রহমান, শাহজাহান আলী, জি এম ফারুক আলম, ঠিকাদার সিদ্দিকুর রহমান, তাহেরপুর আকুঞ্জী মসজিদের মুহতামিম আক্তারুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরানসহ শতাধিক গ্রামবাসী।

মফিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মাসুদ পারভেজ রুবেল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। গত বুধবার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে সহযোগী অধ্যাপক ডা. আব্দুল মোমেনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।