Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাসাইল–সখীপুরে ভিন্ন বার্তা দুই প্রার্থীর,করমর্দনে শান্তি ও সহাবস্থানের আহ্বান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের নির্বাচনী উত্তাপ যখন অভিযোগ–পাল্টা অভিযোগ ও কথার লড়াইয়ে তীব্র হয়ে উঠেছে, ঠিক সেই সময় সৌহার্দ্যপূর্ণ একটি করমর্দনের মাধ্যমে ভিন্ন বার্তা দিলেন দুই প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল ও বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান এক সৌহার্দ্যপূর্ণ হ্যান্ডশেকের মাধ্যমে দেখান—রাজনীতি মানেই শত্রুতা নয়, আর প্রতিদ্বন্দ্বিতা মানেই বিদ্বেষ নয়।

স্থানীয়দের মতে, দুই প্রার্থীর এই আচরণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। এতে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও সহাবস্থানভিত্তিক রাজনীতির প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, নির্বাচন আসবে যাবে; কিন্তু বাসাইল–সখীপুর থাকবে সবার। এখানকার মানুষের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখাই হওয়া উচিত রাজনীতির প্রধান লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।