Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের পক্ষে লিটন পত্নী সাগরিকার গণসংযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা জোরদার করতে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী সাগরিকা পারভিন লিটন।

রোববার বিকেলে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সমাবেশে বক্তব্যে সাগরিকা পারভিন লিটন বলেন, “শার্শার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নুরুজ্জামান লিটনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।” তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে উপস্থিত নারীদের সচেতন থাকার পরামর্শ দেন এবং অন্য কোনো দলের সুকৌশলী ‘প্রতারণা’ বা প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্কবার্তা প্রদান করেন।

কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থীর বোন লাবণী আক্তার, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, জাকির হোসেন, আমিরুল মেম্বর ও রিপন মোড়োল।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ—জাকির হোসেন বাবলু, কামরুজ্জামান ধাবকসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মহিলা উপস্থিত ছিলেন।

সমাবেশটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা অভিযোগ করেন, বিগত দিনে শার্শার মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে সাগরিকা পারভিন লিটন স্থানীয় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।